রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে সুমি আক্তার (২৭) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের। গতকাল সোমবার রাত ১১টার দিকে উত্তর বাড্ডার হাজী সোনা মিয়া মাতবর রোডের একটি বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত সুমির বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার বাঁশবুনিয়া গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডার হাজী সোনা মিয়া মাতবর রোডের ওই বাসার তৃতীয় তলায় স্বামী রাসেলের সঙ্গে ভাড়া থাকতেন।
×
