খুলনায় আ.লীগ নেতার অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

আপডেট : ১৮ জুন ২০২৫, ১২:২১ এএম

খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রকিবুল ইসলাম সরকারি অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য চেয়ে চিঠি দিয়েছেন।

রকিবুল ইসলাম জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলামের অবৈধ সম্পদের তথ্য চেয়ে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, খুলনা ক্লাবের প্রেসিডেন্ট, খুলনা বিভাগীয় নৌ-পরিবহন মালিক গ্রুপের প্রশাসক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত