মাদক সেবন ও সংরক্ষণ মৌলভীবাজারে ৮ জনের কারাদন্ড

আপডেট : ১৮ জুন ২০২৫, ১২:২১ এএম

মাদক সেবন ও সংরক্ষণের দায়ে মৌলভীবাজারে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান। তিনি জানান, গত সোমবার দিনব্যাপী মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের সমন্বয়ে সদর থানার মুসলিম কোয়ার্টার, চাঁদনীঘাট, আলাউদ্দিন রোড, কোর্ট রোড, শান্তিবাগ ও হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক ব্যক্তিরা হলেন আসুক আহমদ (২৪), মোক্তার মিয়া (৪২), মো. মিলন মিয়া (৪০), দুলাল ভৌমিক (৪২), ইকবাল মিয়া (৩০), সাগর আহমদ (২৫), মো. নাসির মিয়া (৩০) ও ছিন্টু কর (৩২)।

তিনি আরও জানান, পরে ইকবাল মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা জরিমানা এবং বাকি আসামিদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা করে জরিমানা করেন ইউএনও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত