ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের মনিকোঠা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আজ বুধবার সকালে তাকে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর আদালতে হাজির করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মশিউর রহমান মিম চরবিষ্ণুপুর ইউনিয়নের বাছের বেপারী ডাংগী গ্রামের মৃত মোন্নাফ বেপারীর পুত্র।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, ছাত্রলীগ সভাপতি মিম সরকারবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিল। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আবারও পরিকল্পনা শুরু করেন।
ওসি আরও বলেন, গত ২ ফেব্রুয়ারি সদরপুরের জয়বাংলা বাজার এলাকায় ‘শেখ হাসিনায় আস্থা’ লিফলেট বিতরণকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি রাষ্ট্রবিরোধী মামলায় মিমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার সংক্রান্ত মামলার বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে থানা সূত্র।
রাজবাড়ীতে চিকিৎসক সংকট চরমে, অস্ত্রোপচার বন্ধ বহু হাসপাতালে