সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৭:৩৩ এএম

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে পুনরায় জমায়েত হয়ে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা। গত বুধবার সচিবালয়ে বিক্ষোভ শেষে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের কাছে স্মারকলিপি দেন তারা। এখন তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুমকি দিলেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, কর্মচারীরা মিছিল করে সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিচে কিছুক্ষণ অবস্থান করেন। সেখানে তারা অধ্যাদেশ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপর একটি প্রতিনিধিদল উপদেষ্টা শারমীন এস মুরশিদের কাছে স্মারকলিপি জমা দিতে যায়। 

এর আগেও তারা অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। পবিত্র ঈদুল আজহার আগে থেকে সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তারা বিক্ষোভ, কর্মবিরতি ও স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি পালন করছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত