আবারও ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আপডেট : ২০ জুন ২০২৫, ০৭:২৩ পিএম

পাল্টাপাল্টি হামলার মধ্যে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্তের পর পরই দেশজুড়ে সাইরেন বেজে উঠে। 

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, আইডিএফ জানিয়েছে— তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে। এরপরই দেশজুড়ে সাইরেন বাজানো হয়।

খবরে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণে বেয়ারশেবা এলাকা, তেল আবিব ও জেরুজালেমে অসংখ্য বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে প্রবেশ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দিয়েছে আইডিএফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত