আধা ঘন্টার ব্যবধানে ২৭ টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আপডেট : ২২ জুন ২০২৫, ০১:০৭ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনা কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান এই দুই দফায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথম দফায় ২২টি এবং দ্বিতীয় দফায় ৫টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানায় ইসরায়েল। এই হামলা দুটির মধ্যে সময়ের ব্যবধান ছিলো আধা ঘন্টারও কম।

ইরানে এই হামলার বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে অধিকৃত সিরিয়ান গোলান হাইটস, আপার গ্যালিলি এবং উত্তর ও মধ্য উপকূলীয় অঞ্চল। মোট দশটি আলাদা স্থানে সরাসরি আঘাত করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। বিশেষ করে তেল আবিব এবং হাইফা শহরে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় আল জাজিরা।

ইসরায়েলি মেডিক্যাল সার্ভিস জানিয়েছে প্রাথমিকভাবে, এ হামলায় প্রায় ১৬ জন আহত হয়েছে। তবে উদ্ধার কর্মীরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতো কাজ করছেন। সাধারণত, প্রতিটি ক্ষেপণাস্ত্র পালার মধ্যে কয়েক ঘণ্টা ব্যবধান থাকে। কিন্তু এবার সময়ের ব্যবধান ছিল আধা ঘণ্টারও কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত