নিবন্ধনের জন্য ইসিতে জনতা পার্টির আবেদন

আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:৫৯ পিএম

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে জনতা পার্টি বাংলাদেশ। রবিবার (২২ জুন) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় বর্ণিত নিবন্ধনের প্রয়োজনীয় সব মেনে আবেদন দাখিল করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দলের নির্বাহী চেয়ারম্যান সাবেক এমপি গোলাম সারোয়ার মিলন, মহাসচিব শওকত মাহমুদ, উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) ইমরান, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রাজা, দপ্তর সম্পাদক মৃধা মো. আল-আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ডা. মো. মাসুদুজ্জামান, সদস্য সচিব শাহ মো. সোলায়মান, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, মো. এরশাদ হোসেন, সদস্য লিওন নাদিম প্রমুখ।

আবেদন জমা দেওয়ার পর এক মিডিয়া ব্রিফিংয়ে গোলাম সারোয়ার মিলন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থানের চেতনার নিরিখে গঠিত এই দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে আগামী নির্বাচনে অংশ নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত