ইরানে রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ফলে ১১ জন সামান্য আহত হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে হাসপাতাল ছাড়পত্র দেওয়া হয়েছে।
তারা আরও জানায়, যেসব পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, সেখানে কোনো ধরনের তেজস্ক্রিয়তা শনাক্ত হয়নি।
রেড ক্রিসেন্টের প্রধান পীরহোসেইন কৌলিভান্দ বলেন, ইসরায়েলের পৃথক হামলায় দেশের বিভিন্ন স্থানে রেড ক্রিসেন্টের তিনজন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এছাড়াও রেড ক্রিসেন্টের একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং প্রতিবন্ধী কেয়ার সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
