নারায়ণগঞ্জে জোড়া খুন

দুটি হত্যা মামলা আসামি সাবেক ২ কাউন্সিলরও

আপডেট : ২৪ জুন ২০২৫, ১২:৩৫ এএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের দ্বন্দ্বে জোড়া খুনের ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে। মামলা দুটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকেও আসামি করা হয়েছে। গত রবিবার রাতে নিহতদের পরিবারের সদস্যরা মামলা দুটি করেন বলে জানিয়েছেন বন্দর থানার ওসি লিয়াকত আলী। তিনি বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলাতেই চারজন করে গ্রেপ্তার হয়েছেন।

মামলা দুটির এজাহারে বলা হয়েছে, বন্দর রেললাইন, হাফেজীবাগ ও সালেহনগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক কাউন্সিলর হান্নান সরকার গ্রুপ ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্বের জেরে গত শুক্রবার বন্দর রেললাইন এলাকায় রাস্তার ওপর উভয়পক্ষের সংঘর্ষ হয়। এর জেরে গত শনিবার রাতে মেহেদী ও কুদ্দুস খুন হন বলে উভয় মামলায় উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত