নারায়ণগঞ্জে গাড়ির চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৮:৪২ পিএম

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বেপরোয়া গাড়ির চাপায় প্রাণ হারিয়েছে নবম শ্রেনীর ছাত্র ইমাম হোসেন আদর (১৫)। বুধবার (২৫ জুন) দুপুরে ফতুল্লার ভুইগড় এসবি গার্মেন্টসের সামনে লিংক রোডে এ ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন আদর ফতুল্লার ভুইগড় পুরান বাজার এলাকার আমির হোসেন খন্দকার ও শিলা আক্তারের ছেলে।  

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ইমাম হোসেন আদর ভুইগড় হাজী পান্দে আলী স্কুলের নবম শ্রেনীর ছাত্র। স্কুল ছুটির পর লিংক রোডের পাশ দিয়ে বাসায় ফেরার পথে বেপরোয়া অজ্ঞাত গাড়ি আদরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন আদরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত