জুলাইয়ে টানা ৩ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৯:২১ পিএম

আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুদিন ছুটিসহ টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। কারণ, আগামী ৬ জুলাই রবিবার পালিত হবে পবিত্র আশুরা। এদিন সরকারি ছুটি। আর আগের দুদিন অর্থাৎ ৪ ও ৫ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

আজ বৃহস্পতিবার দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে মহররম মাস গণনা করা হবে। এ হিসেবে পবিত্র আশুরা পালিত হবে আগামী ৬ জুলাই।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত