চট্টগ্রামে আরও পাঁচজন করোনায় আক্রান্ত

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (২৯ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসে ১৩৫ জনের করোনা শনাক্ত হলো। 

সূত্রটি জানায়, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল ও শেভরন ডায়াগনস্টিকে করানো পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। 

চট্টগ্রামে চলতি জুন থেকে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার পর এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত