ফ্রেঞ্চ ওপেন ফাইনালে হারার পর আরিনা সাবালেঙ্কা মেজাজ হারিয়েছিলেন, কোকো গফকে সম্মান জানাতে ভুলে গিয়েছিলেন। আর তাতেই শুরু হয়েছিল নারীদের টেনিসে একটা ছোটখাটো কূটনৈতিক উত্তেজনা! তবে উইম্বলডন শুরু হওয়ার আগে সবকিছু যেন শান্ত করে দিল একটি… টিকটক নাচ!
হ্যাঁ, ঠিকই শুনেছেন। একদিকে যেখানে উইম্বলডনের ঘাসে বল পড়া নিয়ে রোবটেরা দায়িত্ব নিচ্ছে, অন্যদিকে বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা সাবালেঙ্কা বিরোধ মেটাচ্ছেন কোমর দুলিয়ে!
ফরাসি ওপেন ফাইনালে কোকো গফের কাছে হারার পর সাবালেঙ্কা বলেছিলেন, “এটাই আমার জীবনের সবচেয়ে বাজে ফাইনাল। গফ জিতেছি কি, আমি হারিয়েছি। ইগা (শিয়াওন্তেক) থাকলে গফ ফাইনালেই পেত না।”
এই ‘সোজা কথায় কাঁঠাল ভেঙে’ ফেলায় সামাজিক মাধ্যমে ঝড় উঠে, গফ ভক্তরা বলেন, ''সম্মান কোথায় গেলো?” তবে সময়ের সঙ্গে সবকিছুই ঠিক হয়—বিশেষ করে যদি সেটি হয় টিকটকে একটা ‘ফ্রেন্ডশিপ নাচ’-এর মাধ্যমে! উইম্বলডন শুরু তিন দিন আগে সাবালেঙ্কা ও গফ একসঙ্গে নাচলেন, ক্যাপশনে লেখা ছিল, “টিকটক নাচ সব সময়ই মানুষের মধ্যে বন্ধনের সেতু গড়ে তোলে।"
সাবালেঙ্কা নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “আমি যা করেছি, সেটা নিয়েই বাঁচব। আমি গফকে অপমান করতে চাইনি, ওর প্রতি আমার পূর্ণ সম্মান আছে। আমি কেবল নিজে ভীষণ হতাশ ছিলাম।”
গফও কম খেলোয়াড় নন, বরং মেজাজে বরফ। বললেন, “ওর কথাগুলো নিয়ে মানুষ অনেক কথা বলেছে, কিন্তু আমি জানি খেলোয়াড় হিসেবে কতটা হতাশা কাজ করে হেরে গেলে। আমি বলেছিলাম, ও যদি দুঃখ প্রকাশ করে, আমি মাফ করে দেব। সে করেছেও, আবার প্র্যাকটিসে দেখাও হয়েছে, তাই এখন সব ঠিক। 'পুরোনো ব্যাপার, আর মনে রাখার দরকার নেই', বলেই দিচ্ছি।”
তবে গল্প এখানেই শেষ নয়। এই দুই তারকা যদি আবার ফাইনালে মুখোমুখি হন? সাবালেঙ্কা হেসে বলেন, “আমি চাই ফাইনালে কোকোর মুখোমুখি হতে। কিন্তু আবার হারলে আবার ক্ষমা চাইতে হবে—তাই না হয় ওকে একটু দূরেই থাকুক!”
২৪ ঘণ্টায় দ্বিতীয়বার ছক্কায় ম্যাচ জিতিয়ে হেটমায়ার ক্লান্ত