গোপালগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশত

আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:৩০ এএম

গোপালগঞ্জে ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অর্ধশত লোক আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভেন্নাবাড়ি গ্রামের লিটন মেম্বারের এক সমর্থক একই গ্রামের রেফায়েত ডাক্তারের সমর্থক ইব্রাহিম শেখের একটি ভ্যান চুরি করে নিয়ে যায়। চোর সম্পর্কে ধারণা নিতে পাশের জেলার এক কবিরাজের কাছে যায় ইব্রাহিম শেখ। সেখানে ওই কবিরাজ লিটন মেম্বারের এক সমর্থকের নাম বলে। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এ বিষয়ে গতকাল লিটন মেম্বারের বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত লোক আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত