প্যারামাউন্ট গ্রুপের সিইও হলেন হাবিবুর রহমান

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৮:২০ পিএম

প্যারামাউন্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন টেক্সটাইল মার্কেটিং বিশেষজ্ঞ হাবিবুর রহমান। প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন এই নিয়োগ দেন যা গত ২৯ জুন থেকে কার্যকর হয়।

দেশের বস্ত্রখাতের শীর্ষ প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল— যা প্যারামাউন্ট গ্রুপের মূল প্রতিষ্ঠান। এটি বিশ্বের ২০টিরও বেশি দেশে উন্নতমানের ফেব্রিক্স রপ্তানি করে আসছে।

প্রায় এক দশক ধরে প্যারামাউন্ট গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হাবিবুর রহমান। এখন তিনি গ্রুপের পরিচালক এবং সিইও— দুটি দায়িত্বই পালন করবেন। সিইও পদে দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এ বিষয়ে হাবিবুর রহমান বলেন, প্যারামাউন্ট গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব পাওয়া একটি সম্মানের বিষয়। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বস্ত্রখাতে আন্তর্জাতিক পরিসরে দৃঢ় অবস্থান তৈরি করেছে। আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। আমরা একসঙ্গে কাজ করে কোম্পানিকে আরও এগিয়ে নিতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত