রাজধানীর মিরপুর-১০ এ ফুটপাতে বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৩টা থেকে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির পরিচালনায় এ অভিযান চালায় সংশ্লিষ্টরা।
এ সময় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান মিরপুরকে ফুটপাত ও দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য ২০ অক্টোবর মিরপুর ১০ এর ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে জনগণের ফুটপাত জনগণ হাত তুলে দেওয়া হয়। জনগণের প্রশংসিত এই পদক্ষেপ বাধাগ্রস্ত গত কয়েকদিন ধরে কিছু লোক মিরপুরের বিভিন্ন ফুটপাতে বসার চেষ্টা করে এবং আজ খবর পেয়ে প্রশাসক নিজে এসব হকারদের উচ্ছেদ করে আবারো মিরপুর ১০ হকার মুক্ত করা হয়েছে।
উচ্ছেদ অভিযান চলাকালে প্রশাসক মিরপুর ১০ ফুট ওভার ব্রিজের সংস্কার কাজ পরিদর্শন করেন এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।