ভোলা

শ্রমিকদল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ৩০ জুন ২০২৫, ১০:০১ পিএম

ভোলার তজুমদ্দিনে চাঁদার টাকা না দেওয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এক শ্রমিকদল নেতার বিরুদ্ধে। শনিবার (২৮ জুন) রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শ্রমিকদল নেতার নাম ফরিদউদ্দিন। তিনি উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, শনিবার রাতে ভুক্তভোগীর স্বামীকে বাসায় ডেকে নেয় শ্রমিকদল নেতা ফরিদউদ্দিন। এসময় আগে ফরিদউদ্দিন ও তার সহযোগী আলাউদ্দিন ভুক্তভোগীর স্বামীকে আটকে নির্যাতন করে চাঁদা দাবি করে। একপর্যায়ে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে স্ত্রীকে বলা হয়।

পরে রবিবার সকালে ভুক্তভোগী ঘটনাস্থলে স্বামীকে ছাড়িয়ে আনতে গেলে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অসম্মতি জানালে ফের ভুক্তভোগীর স্বামীকে পিটিয়ে জখম করে ফরিদউদ্দিন।

ভুক্তভোগী নারী বলেন, ‘ভাই’ বলে কেঁদে কেঁদে আত্মরক্ষা চাইলেও থামেনি ধর্ষকেরা, পায়ে ধরে কান্নাকাটি করলেও ধর্ষকদের হাত থেকে রক্ষা হয়নি।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, আনুমানিক দুপুর ১২টার দিকে স্বামীকে আটকে তাকে সংঘবদ্ধ ফরিদউদ্দিন ও আলাউদ্দিন পালাক্রমে ধর্ষণ করে। এসময় তাদেরকে বাবা ও ভাই ডেকে হাতে পায়ে ধরেও রক্ষা পাননি।

ধর্ষণ শেষে স্বামী-স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার শর্তে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেন অভিযুক্তরা। পরবর্তীতে রবিবার সন্ধ্যায় ধর্ষণের স্বীকার হওয়া নারী দুইবার আত্মহত্যার চেষ্টা করেন। পরে ভুক্তভোগী ওই নারী ৯৯৯-এ ফোন দিয়ে পুরো ঘটনার বিবরণ জানালে রাতে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন জানান, তিনি তার ব্যক্তিগত কাজে উপজেলার বাহিরে রয়েছেন৷ ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ফরিদউদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।

তজুমদ্দিন থানার ওসি জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আজ মামলা করেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে৷ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত