৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস', সাধারণ ছুটি ঘোষণা

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৫:৪৩ পিএম

৫ আগস্টকে ‍‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি সারা দেশে এদিন থাকবে সাধারণ ছুটি। বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৫ আগস্টকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পূর্ববর্তী পরিপত্র অনুসারে কার্যকর হবে। এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, দিবসটি ঘিরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে থাকবে ছুটি। একইসঙ্গে, উপজেলাসহ মাঠ প্রশাসনেও প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত