জাতিসংঘকে মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি কার্যকর ব্যবস্থা তৈরি এবং নৈতিক মান বজায় রেখে গণমাধ্যমকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর কার্যালয় প্রধান এবং বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কোর মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিভাগের সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহেদী বেনচেলাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের প্রধান সমস্যা হলো ভুল তথ্য, ভুয়া খবর। এই ভুল তথ্যের কিছু অংশ বাইরের মানুষদের দ্বারা ছড়ানো হয়। কিছু স্থানীয় মানুষের সঙ্গে জড়িত। এটি একটি ধারাবাহিক বোমাবর্ষণ।
ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি নিয়মিত গণমাধ্যমও অনেক ভুল তথ্যের উৎস বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা এর বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের ভূমিকা কামনা করেন এবং বলেন, আপনারা শুধু সরকারের সাথে কথা বলেন না; আপনি গণমাধ্যমের সাথেও কথা বলেন।
নদীর পাড়ে হাঁটার সময় বিএনপি নেতাকে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যা