মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ ও সেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়কে গ্রেপ্তার করেছে।
বুধবার (২ জুলাই) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠরে ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুল ইসলাম।
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মন্ডল (৫৫), ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কায়ছার আহমেদ আজিজ (৫১), সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক, মো. শাহিনুর ইসলাম (৩৯), ধানকোড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শুভ (২২), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য, বাদল কুমার সরকার (৫৫), ফুকুরহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আফছার উদ্দিন (৬০) এবং তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য কেব্বত আলী (৬০)।
এ ব্যাপারে সাটুরিয়া থানার এস, আই মিঠুন দাস বলেন, বুধবার ঢাকা আরিচা মহাসড়কে সরকার বিরোধী একটি মিছিল বের করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামের নেতৃত্বে। এতে সাটুরিয়া থানার এসআই আবু রায়হান সাটুরিয়া থানায় বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৬, তারিখ ২-৭-২৫। এ মামলায় ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুল ইসলাম বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
নির্বাচনের আগে একতরফাভাবে পলিসি নির্ধারণ করা সমিচীন নয়