টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়েছে আশুরার ছুটি। টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, রবিবার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা। সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দুই দিন- শুক্র (৪ জুলাই) ও শনিবার (৫ জুলাই) সরকারি নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র থেকে রবিবার পর্যন্ত মোট তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে এই সময় সরকারি-বেসরকারি জরুরি পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।
