বর্ষাকালে মসলায় ছত্রাক পড়লে যা করবেন

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৬:০৩ এএম

রান্নাঘরের অপরিহার্য অংশ হলো মসলা। মসলার মান যদি ভালো না হয়, স্বাদ-গন্ধ না থাকে, খাবারেও স্বাদ আসে না। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় অনেক সময় মসলার কৌটায় ছতাক জন্মে। মসলা নষ্ট হয়ে যায়, জমাট বাঁধে। তাই বর্ষার সময় রান্নাঘরের মসলা কীভাবে ভালো রাখবেন জেনে নিন মসলার কৌটার ঢাকনা ভুলেও আলগা রাখবেন না। প্লাস্টিকের কৌটার বদলে চেষ্টা করুন কাচের কৌটায় মসলা রাখতে।

কারণ কাচের কৌটায় মসলা স্যাঁতসেঁতে হয়ে যাওয়া বা ছাতা পড়ার সম্ভাবনা কম। প্রয়োজনে এয়ার টাইট ও কাচের জার ব্যবহার করুন। বাসার জেলি, মেয়নিজ বা সসের জার বা বোতল ফেলে না দিয়ে এগুলোতে মসলা রাখতে পারেন।

বাজার থেকে গোটা মসলা কিনে আনুন। শুকনো খোলায় সেগুলো একটু নাড়াচাড়া করে নিন। তারপর কৌটাতে ভরে রাখুন। যেসব মসলার গুঁড়া দরকার, সেগুলো শুকনো খোলায় ভাজার পর গুঁড়া করে নিন। এই টোটকায় মসলা দীর্ঘদিন ভালো থাকবে। বর্ষাকালে রান্নাঘর স্যাঁতসেঁতে থাকে। চেষ্টা করুন মসলার কৌটা এমন জায়গায় রাখার যেখানে আর্দ্রতা কম। গ্যাসের সামনে কিংবা জানালার কাছাকাছি রাখলে মসলা ড্যাম্প হতে পারে।

একসঙ্গে অনেকটা পরিমাণ মসলা সংরক্ষণ করবেন না। এতে মসলা নষ্ট হয়ে যায়, পোকা ধরে যাওয়ার সম্ভাবনা বেশি। অল্প পরিমাণ মসলা সংরক্ষণ করুন। পাশাপাশি সব মসলার কৌটাতে ৫-৬টি করে লবঙ্গ ফেলে রাখুন। বিশেষত, গুঁড়া মসলার কৌটাতে। লবঙ্গের গন্ধে পোকা ধরবে না। মসলা ব্যবহার করার সময় শুকনো চামচ ব্যবহার করুন। ভিজে চামচ ব্যবহার করলে মসলা নষ্ট হয়ে যায়। সময় সুযোগ থাকলে মাঝে মাঝে মসলার কৌটা রোদে কিছু সময় রেখে দিতে পারেন। এর ফলে ছত্রাক হওয়ার আশঙ্কা থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত