প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভিকে রূপায়ণ চেয়ারম্যানের শুভেচ্ছা

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৬:১৯ এএম

২৩ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর হাতে ফুল দিয়ে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের পক্ষে শুভেচ্ছা জানান গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ ও মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত