অবশেষে গন্তব্যের উদ্দেশ্যে নিরাপদে উড্ডয়ন করল বিমানটি

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১০:০০ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার আশঙ্কায় বিজি ৩৭৩ ফ্লাইটটি স্থগিত করা হয়। অবশেষে নিরাপত্তা নিশ্চিত করে বৃহস্পতিবার রাত ৯টা ২২ মিনিটে ফ্লাইটটি তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিকাল ৪টা ৪৫ মিনিটে বিজি ৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।

উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়।

পরবর্তীতে ফ্লাইটে বোমা থাকার ফোনকলটি ভুয়া ছিল বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম (পিআর) এ বি এম রওশন কবীর। তিনি জানিয়েছেন, বিমানে কোনো বোমা বা কিছুই পাওয়া যায় নি, এটি ছিলো ফেইক কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে, শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত