বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় পলাতক ২৪ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
এর আগে গত ৩০ জুন এ মামলায় বিশ^বিদ্যালয়টির সাবেক উপাচার্য (ভিসি) মো. হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে ওই দিন ২৬ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল আদালত। পাশাপশি এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শককে শ্যোন অ্যারেস্ট দেখায় ট্রাইব্যুনাল।
