ডায়াবেটিসের স্বল্প ও দীর্ঘমেয়াদি জটিলতা

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১২:৩৭ এএম

ডায়াবেটিস বিপাকজনিত রোগ, যা রক্তে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধির মাধ্যমে শনাক্ত হয়। পৃথিবী জুড়ে ১৩.১ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত। এই বিপুল সংখ্যক মানুষ হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল এবং অন্ধত্বের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে বাস করছেন। ডায়াবেটিস রোগের জটিলতাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি জটিলতা

স্বল্পমেয়াদি জটিলতা

হাইপোগ্লাইসেমিয়া : রক্তে গ্লুকোজের মাত্রা অত্যধিক কমে গেলে একে হাইপোগ্লাইসেমিয়া বলে।

ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস : ইনসুলিন নির্ভরশীল রোগী অপর্যাপ্ত ইনসুলিন নিলে অথবা ইনসুলিন কিছু দিন একেবারে না নিলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। এ অবস্থায় শরীরের চর্বি ভেঙে শক্তি উৎপন্ন করে এবং রক্তের মধ্যে কিটোন বডি জমতে থাকে। অতিরিক্ত কিটোন বডি রোগীর শরীরে কিটো অ্যাসিডোসিস তৈরি করে। রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এই অবস্থাকে ডায়াবেটিস কোমা বলে। এ অবস্থা হলে দ্রুত রোগীকে

হাসপাতালে ভর্তি করতে হবে।

এ ছাড়া বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে তাদের নানা ধরনের সংক্রমণ যেমন নিউমোনিয়া, প্রস্রাবের সংক্রমণ ইত্যাদি বেশি হয়। এতে রক্তে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে এইচএইচএস সৃষ্টি হতে পারে। এইচএইচএস জরুরি অবস্থা এবং সঠিক চিকিৎসার জন্য রোগীকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।

দীর্ঘমেয়াদি জটিলতা

কার্ডিওভাস্কুলার রোগ : দীর্ঘদিন এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগীর হৃদরোগ, স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়।

কিডনি জটিলতা : অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিডনি জটিলতা সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত কিডনি ফেইলুর পর্যন্ত হতে পারে।

নার্ভের সমস্যা : স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে হাত-পা ঝিনঝিন করা, ব্যথা এবং অসাড়তা পর্যন্ত হতে পারে।

চোখের সমস্যা :  দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয় এবং অন্ধত্ব পর্যন্ত হতে পারে পায়ের ক্ষত ও গ্যাংগ্রিন হতে পারে।

প্রতিরোধে করণীয়

সঠিক সময়ে নির্ধারিত পরিমাণ সুষম খাদ্য গ্রহণ করুন ও ডায়াবেটিস চিকিৎসার ওষুধ এবং ইনসুলিন নিয়মিত নির্ধারিত সময়ে গ্রহণ করুন। না খেয়ে থাকা এড়িয়ে চলা। নিয়মিত ও পরিমিত পরিমাণে ব্যায়াম করা। হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে সচেতন থাকা। নিয়মিত গ্লুকোমিটারের সাহায্যে ঘরে বসে রক্তের সুগার পরীক্ষা করা। সঠিক জীবন ব্যবস্থা, নিয়মিত ওষুধ সেবন ও ইনসুি ডায়াবেটিসের স্বল্প ও

দীর্ঘমেয়াদি জটিলতা

লন গ্রহণ এবং নিয়মিত রক্তের সুগার মনিটরিং এই তিনটি হলো স্বল্পমেয়াদি জটিলতা কমানোর চাবিকাঠি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত