চট্টগ্রামে ভবন থেকে পড়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৯:৪৪ পিএম

চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুর পৌনে একটার দিকে নগরের রঙ্গম কনভেনশন হলের নির্মাণাধীন নয়তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নোয়াখালীর চরজব্বর চরকালাক এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো. হাসান, একই জেলার চর নাঙ্গলিয়া এলাকার সেলিমের ছেলে ফখরুল ইসলাম, একই এলাকার আবুল কালামের ছেলে রাশেদ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আশেক বলেন, রঙ্গম কনভেনশন হলের নবম তলায় কাজ করার সময় তিন শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। তাদের চমেকে আনা হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনে শ্রমিকদের জন্য কোনো নিরাপত্তামূলক সরঞ্জাম ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত