বেসরকারি টেলিভিশন এনটিভি ও সংবাদ সংস্থা ইউএনবির রাজবাড়ী জেলা প্রতিনিধি আহসান হাবীব টুটুলকে ষড়যন্ত্রমূলকভাবে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন আহসান হাবীবের ছেলে সিনান আহমেদ।
