স্ত্রীকে পিটিয়ে হত্যা, টাকা আনার কথা বলে পালালেন স্বামী!

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম

বরগুনার আমতলীর চাওড়া ইউপির পাতাকাটা গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে স্ত্রী সাজেদা বেগমকে (৫৫) মুগুর দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী তৈয়ব হাওলাদার ওরফে ডলার তৈয়বের বিরুদ্ধে (৬৫)। তিনি এখন পলাতক রয়েছে। 

শনিবার রাত সাড়ে ৯টার সময় চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে এই ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানান, চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের তৈয়ব হোসেন ও সাজেদা বেগম নিজ বাড়িতে দীর্ঘবছর একসঙ্গে বসবাস করতেন তারা। পারিবারিক কলহের জের ধরে স্বামী তৈয়ব ও সাজেদার মধ্যে ঝগড়া লেগেই থাকত। প্রায় সময় স্ত্রীকে অমানুষিক নির্যাতন করতেন বলেও জানা হায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে এক নারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে নিহত সাজেদার মেয়ে এলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা করে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত