প্রাইম ব্যাংক পিএলসি ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৫-এ বাংলাদেশের ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। টানা তৃতীয়বারের মতো ব্যাংকটি এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল। এই সম্মাননা প্রাইম ব্যাংকের টেকসই উন্নয়ন, নৈতিক ব্যাংকিং ও সুশাসন চর্চার প্রতি অটল প্রতিশ্রুতি ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বৈশি^ক ব্যাংক খাতের মানদ- নির্ধারণে কাজ করে ইউরোমানি। প্রতিবছর জুলাই মাসে প্রায় ১০০টি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মূল্যায়ন করে তারা। ‘বেস্ট ব্যাংক ফল ইএসজি’ পুরস্কার সেসব প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যারা ব্যাংকিং কার্যক্রমের প্রতি স্তরে পরিবেশগত, সামাজিক ও সুশাসনমূলক নীতিমালা সফলভাবে অনুসরণ করে।
টানা তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জনের মাধ্যমে, বাংলাদেশে টেকসই ব্যাংকিংয়ের পথপ্রদর্শক হিসেবে প্রাইম ব্যাংক নিজের অবস্থান আরও সুসংহত করল। ইএসজি পারফরমেন্সের ক্ষেত্রে এই ধারাবাহিক সম্মাননা অর্জন প্রাইম ব্যাংকের টেকসই সাফল্য ও ধারাবাহিক অগ্রগতিকে তুলে ধরে।
প্রাইম ব্যাংকে ইএসজি সুশাসন প্রতিষ্ঠার স্বীকৃতি হলো এই সম্মাননা অর্জন, যা আন্তর্জাতিক মানদ- অনুসরণ করে স্বচ্ছ নীতিমালা ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাস্তবায়নে ভূমিকা পালন করছে। বিজ্ঞপ্তি
