ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি থেকে দুই নেতার পদত্যাগ

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০১:১৭ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই নেতা। কমিটি গঠনের এক মাসের মাথায় গত ১৮ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন, এনসিপির সোনাগাজী উপজেলা কমিটির সদস্য সদর ইউনিয়নের শাহাপুরের মো. ইসমাইল হোসাইন ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন।

গত ২০ জুন ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার পর তাদের কয়েকটি কর্মসূচিতেও দেখা যায়। তারা কেন পদত্যাগ করেছেন সেটি স্পষ্ট করেননি। মো. ইসমাইল হোসাইন বলেন, ‘আমি জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের লোক। দীর্ঘ সময় আমি মামলা হামলার শিকার হয়েছি। এনসিপির কমিটিতে রাখার বিষয়ে আমাকে পূর্ব থেকে অবগত করা হয়নি। কমিটিতে নাম রাখলেও আমি তাদের কোনো কর্মসূচিতেও যাইনি। তাই আমি পদত্যাগ করেছি।’

এনসিপির উপজেলা সহকারী সমন্বয়কারী মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের ২০ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে দুজন সদস্য পদত্যাগ করছে এমন স্ট্যাটাস ফেসবুকে দিয়েছে। কিন্তু আমাদের লিখিত বা মৌখিক কোনো কিছু জানায়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত