৫ বছরে দুর্ঘটনার কবলে ৬ প্রশিক্ষণ বিমান

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম

আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ফাইটার জেট) বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে গত পাঁচ বছরে ৬টি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হলো। 

এটি বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের প্রথম দুর্ঘটনা নয়। গত পাঁচ বছরে অন্তত ছয়বার এমন ঘটনা ঘটেছে:

২০২৫ সালের ১৩ মার্চ
যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় একটি গ্রব-১২০টিপি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। পাইলট গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মূসা আহত হন।

২০২৪ সালের ৯ মে
চট্টগ্রামের পতেঙ্গায় ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীতে পড়ে যায়। স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ নিহত হন।

২০২৩ সালের ১৫ অক্টোবর
বগুড়ায় পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, তবে পাইলটরা নিরাপদে অবতরণ করেন।

২০২১ সালের ১৬ মার্চ
রাজশাহীর তানোরে সেসনা-১৫২ প্রশিক্ষণ বিমান ইঞ্জিন বিকলে জরুরি অবতরণ করে।

২০২১ সালের ৯ জানুয়ারি
রাজশাহী বিমানবন্দরে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির বিমানের চাকা ফেটে যায়, কিন্তু পাইলটরা নিরাপদ থাকেন।

এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত কক্সবাজার, যশোর ও রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমানসহ কয়েকজন প্রাণ হারান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত