নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই হ্যাটট্রিক সাগরিকার, সাফ শিরোপার পথে বাংলাদেশ

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:৩৬ পিএম

নেপালের সঙ্গে আগের ম্যাচ প্রতিপক্ষ খেলোয়াড়ে চুলাচুলি করে লালকার্ড দেখেছিলেন সাগরিকা। নিষিদ্ধ হয়েছিলেন তিন ম্যাচ। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবার নেপালের বিপক্ষেই মাঠে ফেরেন এই ফরোয়ার্ড। আর মাঠে নেমেই গোল করেন এই নাম্বার টেন। এমনকি হ্যাটট্রিকও করেছেন। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালের কিক অফের ৮ মিনিটের মাথায় গোলটি করেন সাগরিকা। 

দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে দ্বিতীয় গোল করেন সাগরিকা। কয়েক মিনিটের মধ্যে আবার গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ গোলে। ৭৫ মিনিটে আবার গোল করেন সাগরিকা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত