খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৭:১৫ এএম

খাগড়াছড়ির সীমান্তবর্তী মাটিরাঙ্গার গভীর জঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র, গোলাবারুদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাটি গত সোমবার ভোরে সংঘটিত হয়।

বিজিবি জানায়, গতকাল ভোরে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের টংপাড়ার গভীর জঙ্গলে বিজিবির টহলদলের ওপর অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায়। বিজিবি পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা তাদের অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শর্টগান এবং ১৬ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়।

মাটিরাঙ্গার জামিনীপাড়া ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, সন্ত্রাসীরা ইউপিডিএফ (মূল) দলের সদস্য। তিনি আরও জানান, সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত