নেত্রকোনার কলমাকান্দায় আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য মো. কদম আলী (৩০) কে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লেংগুড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম থেকে কদম আলীকে আটক করেছে পুলিশ। আটককৃত কদম আলী মধ্যপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কদম আলী একজন আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। এই মামলায় কদম আলী তালিকার আসামি। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার লেংগুড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় সদস্য কদম আলীকে আটক করেছি। তার বিরুদ্ধে গাজীপুরে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার 