টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দাবিতে ফেনীতে পদযাত্রা

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১২:৪১ এএম

টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনী অফিস অভিমুখে পদযাত্রা করেছে ফেনীর সর্বস্তরের জনগণ।

গতকাল বুধবার সকাল ৯টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। মহিপাল পানি উন্নয়ন বোর্ডের অফিসের সামনে বিক্ষোভের মধ্য দিয়ে বেলা ১১টায় শেষ হয় পদযাত্রা।

পরে ৮ দফা দাবি সম্মিলিত লিফলেট পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের হাতে তুলে দেন আয়োজকরা।

৮ দফা দাবির মধ্যে রয়েছে টেকসই বাঁধনির্মাণ, বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত