আজ বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বৈঠকের শুরুতেই নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
বৈঠকে নিহত দুই শিক্ষকের জন্য রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। সম্মাননার বিস্তারিত খুব শিগগির নির্ধারণ করা হবে।
এছাড়াও, নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয়ের দায়িত্ব পালন করবে।
অর্ধশত যাত্রীসহ রাশিয়ার বিমান নিখোঁজ