শনিবার (২৬ জুলাই) সকালে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুলের নিহত ছাত্র আফনান ফাইয়াজের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় শহীদ আফনানের পিতা আব্দুস সেলিম আবেগাপ্লুত হয়ে পড়েন।
রিজভী বলেন, মাইলস্টোনের দুঃখজনক ঘটনার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আফনানের পরিবারের পাশে আছেন। আপনাদের কষ্টের কোনো তুলনা হয় না। আফনান একজন মেধাবী ছাত্র ছিল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
এ সময় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল’র সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও ছাত্রদল নেতা ডা. সাব্বিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
