বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন ভোটারদের সরাসরি অংশগ্রহণে সংগঠনের ২০২৫-২৭ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। গত ২৩ জুলাই নির্বাচনী তফসিল ঘোষণা করে বিষয়টি জানিয়েছে বিসিসিসিআই নির্বাচন বোর্ড। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সদস্যদের ২৫ আগস্ট পর্যন্ত বার্ষিক চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ থাকতে হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২ সেপ্টেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৯ সেপ্টেম্বর। প্রার্থী তালিকার প্রাথমিক প্রকাশ ৩০ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই শেষে ৫ অক্টোবর ২০২৫ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
