চামুরখান গণকবরস্থানের কার্যক্রম উদ্বোধন

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৭:৪৩ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়নে উন্নয়নকৃত ৪৪ নম্বর ওয়ার্ডের চামুরখান গণকবরস্থানের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

২০১৬ সালে ডিএনসিসির আওতাধীন নতুন পাঁচটি অঞ্চল গঠনের পর এসব অঞ্চলে করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় কোনো কবরস্থান ছিল না। সে ঘাটতি পূরণের লক্ষ্যে চামুরখান কবরস্থান উন্নয়ন প্রকল্প গ্রহণ করে ডিএনসিসি।

প্রায় ৬৪ শতাংশ আয়তনের কবরস্থানটির সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে ব্যয় হয় ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা।

সংস্কারের পর এখানে ৪৮৪টি কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। গতকাল থেকে এটি মুসলিম মৃত ব্যক্তিদের কবর দেওয়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত