দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার (৩০ জুলাই) বেলা ৩টায় নরসিংদী ক্লাবে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় নরসিংদী ক্লাবে জেলার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন তারা। পরে প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের কথা শোনেন ও সমবেদনা জানান। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দুপুরের খাবার খান। পরবর্তীতে সাড়ে ৪টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম ঘটনাস্থল জেলখানার মোড় থেকে পদযাত্রা শুরু করে নরসিংদী পৌরসভা মোড়ে গিয়ে আলোচনা সভায় অংশ নেবেন জুলাই ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা নতুন এ রাজনৈতিক (এনসিপি) দলটি।
এদিকে সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির জেলার নেতৃবৃন্দরা। জেলার সব উপজেলা থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন বলে জানা গেছে। এ সময় উত্তরাঞ্চলের সংগঠক অ্যাড. শিরিন আক্তার শেলীর নেতৃত্বে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সায়োরার তুষার, জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, সদর শাখার প্রধান সমন্বয়কারী নূর হোসাইন, ছাত্র সমন্বয়ক ফাহিম ভূইয়া রাজ অভিসহ প্রমুখ।
এ সমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে প্রত্যাশার করছেন নেতাকর্মীরা। অপরদিকে পদযাত্রা ও সমাবেশকে ঘিরে পুলিশ ও গোয়েন্দা সংস্থা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে বলেও জানান তারা।
