জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বাংলাদেশের বিদ্যুৎ খাতের একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত প্রকল্প, যা নারায়ণগঞ্জ জেলার মেঘনাঘাটে অবস্থিত। রাজধানী ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই গ্যাসচালিত সম্মিলিত চক্র (Combined Cycle) বিদ্যুৎকেন্দ্রটি সর্বোচ্চ ৭৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, যার মধ্যে নিট উৎপাদন ক্ষমতা ৭১৮ মেগাওয়াট। কম নির্গমন এবং জ্বালানির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিদ্যুৎ উৎপাদনের ধারাবাহিকতা ও নিরবচ্ছিন্নতা নিশ্চিত করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে একটি ২২ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি
(Power Purchase Agreement-PPA)স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গেও ২২ বছরের একটি চুক্তির মাধ্যমে গ্যাস সরবরাহের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি
