নোয়াখালীর হাতিয়ায় আওয়ামীলীগ এক নেতাকে নিজ বাড়িতে পালিয়ে থাকার সুযোগ করে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয় তাঁতী দলের সভাপতিকে। বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
বহিষ্কার হওয়া মোহাম্মদ সৈকত হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের তাঁতী দলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে আটক হন। সন্দ্বীপ উপজেলা আ.লীগ সভাপতি আলাউদ্দিন বেদন। সৈকত ও আলাউদ্দিন বেদন সম্পর্কে শালা দুলা ভাই।
আটক আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আ.লীগের সভাপতি ছিলেন ।
হাতিয়া থানার পুলিশ জানায়, বুড়ির চর ইউনিয়নের জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছে ১০টি ককটেল পাওয়া যায়। আলাউদ্দিন বেদন দীর্ঘদিন এই বাড়িতে পালিয়ে ছিলেন।
এই বিষয়ে জেলা তাঁতী দলের আহবায়ক ইকবাল করিম সোহেল বলেন, সৈকতের বাড়ি থেকে আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা শুনেছি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী এই কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও চুক্তি হয়নি
সাবেক স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল