এনবিআরে একদিনে ৪৯ কর্মকর্তাকে বদলি

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একদিনেই ৪৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনার রয়েছে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুরের সই করা দুটি প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।

বদলি হওয়া অতিরিক্ত কমিশনাররা হলেন-মির্জা সহিদুজ্জামান, প্রমীলা সরকার, শামীমা আক্তার, মো. খায়রুল কবির মিয়া, ড. মোহাম্মদ তাজুল ইসলাম, ড. মো. নেয়ামুল ইসলাম, আবুল আ’লা মোহাম্মদ আমিনুল ইহসান, মোহাম্মদ মুশফিকুর রহমান, নাহিদ নওশাদ মুকুল, মোহাম্মদ শহীদুল ইসলাম, মো. মিলন শেখ, মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান, মো. জিয়াউর রহমান খান, মো. রুহুল আমিন, আব্দুল রশীদ মিয়া, সাধন কুমার কুন্ডু, মোছা. শাকিলা পারভীন, খোজিস্তা আখতার, মোহাম্মদ মাহবুব হাসান, নুসরাত জাহান, মোহাম্মদ বাপ্পী শাহরিয়ার সিদ্দিকী, রাকিবুল হাসান, রাফিয়া সুলতানা, রেজভী আহম্মেদ ও কামনাশীষ।

বদলি হওয়া যুগ্ম কমিশনাররা হলেন-মোহাম্মদ ছালাউদ্দিন রিপন, শাহীনূর কবির পাভেল, সারমিন আক্তার মজুমদার, হাসনাইন মাহমুদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সালাউদ্দিন রিজভী, মো. মিজানুর রহমান, মো. পায়েল পাশা, মো. নূর উদ্দিন লিমন, তাহমিনা আক্তার পলি, মো. শাকিল খন্দকার, স্নিগ্ধা বিশ্বাস, লুবনা ইয়াসমীন, মোহাম্মদ নাহিদুন্নবী, মো. খায়রুল আলম, নিতীশ বিশ্বাস, চপল চাকমা, সুশান্ত পাল, মো. রিয়াজুল ইসলাম, মো. পারভেজ রেজা চৌধুরী, অথেলা চৌধুরী, মো. সানোয়ারুল কবির, কাজী ইরাজ ইশতিয়াক ও ছৈয়দুল আলম।

ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত এসব কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলি একটি নিয়মিত প্রক্রিয়া হলেও একসাথে এত সংখ্যক কর্মকর্তার বদলি অস্বাভাবিক।

জানা গেছে, বদলিকৃত অনেক কর্মকর্তাই এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলনে যুক্ত ছিলেন। কেউ কেউ ছিলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্যও। এর আগে এ আন্দোলনে জড়িত থাকার অভিযোগে এনবিআরের ২৭ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ১৬ জনের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। এছাড়া কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত