সড়কে প্রাণ গেল ৪ জনের

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৭:২৮ এএম

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গতকাল শুক্রবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সীতাকু-ে দুই ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

গজারিয়ায় সড়ক দুর্ঘটনার পুলিশ সদস্য নিহত : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

তার নাম জিলু মিয়া মিয়া (৪২)। তিনি গজারিয়ায় উপজেলার বিখ্যাত অহিদ মিষ্টান্ন ভা-ারের স্বত্বাধিকারী অহিদ মিয়ার ছোট ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল সকালে নিহত ওই পুলিশ সদস্য মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ থেকে গজারিয়া তার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। ঘটনাস্থল বালুয়াকান্দি এলাকা অতিক্রম করার সময়, একইমুখী অজ্ঞাত একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে সটকে পড়ে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত হন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, মোটরসাইকেলটি ধাক্কা দিয়েই অজ্ঞাত ওই গাড়ি পালিয়ে যায়। ঘটনাস্থলে ওই পুলিশ সদস্য নিহত হন। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিহতের স্বজনদের জানানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের ২ নেতা নিহত : চট্টগ্রামের সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী দুই ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাটের চেয়ারম্যানঘাটা এলাকার মো. আব্দুল মালেক মানিকের ছেলে মো. আরিফ (২৫) ও একই এলাকার মৃত হাছি মিয়ার ছেলে মো. জুয়েল (২৪)। তারা দুজনই ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ভাটিয়ারী বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন দুই বন্ধু। এ সময় ঢাকামুখী সড়কে বেপরোয়া গতির মুসকান কোম্পানির একটি তেলবাহী লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দ্জুন নিহত হন। নিহত আরিফ ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন ও জুয়েল ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন বলেন, ‘ঢাকামুখী সড়কে একটি তেলবাহী লরির ধাক্কায় দুজন নিহত ও একজন আহত হন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হবে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি থানা হেফাজতে রয়েছে।’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগওে থেমে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। নিহতের নাম আব্দুল কুদ্দুস চাঁন মিয়া (৭০)। গতকাল শুক্রবার ভোরে জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ব্রিজের ঢালে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশরাফুল ইসলাম (৪০), হেলাল উদ্দিন (৩৪), হাজেরা খাতুন (৫০), আর্শেদ আলী (৫০) ও সোহেলকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহত চাঁন মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর শ্রীরামপুর গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের আটরশি দরবার শরীফে যাচ্ছিল। পথে চাকা পাংচার হলে এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকার ব্রিজের ঢালে মেরামত করতে থাকেন বাসটির স্টাফরা। এ সময় মাওয়াগামী দ্রুতগতির ট্রাক পেছন থেকে থেমে থাকা ওই বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাঁন মিয়া মারা যান। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত আহতদের উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধারকাজে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত