দিঘলিয়ায ভ্যানচালককে কুপিয়ে হত্যা

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১১:২৪ এএম

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে আলামিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

প্রতিবেশীরা জানায়, আলামিন শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং পেশাগতভাবে তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

বিষয়টি নিশ্চিত করে কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল হোসেন জানান, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আলামিন তার নিজ বাড়ির আঙিনায় বের হয়। তখন তার উপর অতর্কিত হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে ঘাতক পালিয়ে যায়।

তবে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে ইতোমধ্যে আলামিনের মরদেহ উদ্ধার করেছে। এ হত্যায় ব্যবহৃত আলামত সংগ্রহের কাজও চলছে। এছাড়া পারিপার্শ্বিক সাক্ষ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক ও তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত