নারায়ণগঞ্জের রূপগঞ্জে তানিয়া আক্তার নামে এক প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। তানিয়া বরগুনার আমতলীর মল্লিক বাড়ি এলাকার আলী হোসেনের মেয়ে। তিনি যাত্রামুড়া এলাকার লতিফ ভুইয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
স্থানীয় ও প্রতিবেশীরা জানান, এক বছর আগে তানিয়া প্রবাস থেকে দেশে ফেরেন। দেশে ফিরে পোশাক কারখানায় চাকরি নেওয়ার চেষ্টা করেন। প্রবাসে যাওয়ার আগেও তিনি পোশাক কারখানাতেই চাকরি করতেন। শুক্রবার রাতে প্রতিবেশীরা জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর বিস্তারিত জানা যাবে।
