কালিগঞ্জে  জনতার দল উপজেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত 

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৮:৪০ পিএম

গাজীপুরের কালীগঞ্জে জুলাই বিপ্লবে নিহত ও আহতদের যোদ্ধাদের মাগফেরাত কামনা করে জনতার দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত  কালীগঞ্জের নারগানা ইন্টারন্যাশনাল রিসোর্ন্টে দোয়া মাহফিলে সকল শহীদদের জন্য দোয়া কামনা  করেন মোজাফফর হোসেন মেম্বার। রফিকুল ইসলাম রফিক, আহ্বায়ক, জনতার দল উপজেলা শাখার সভাপতিত্বে এবং মো. নোমান, সদস্য সচিব উপজেলা শাখা এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মো. আজম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাহেলা পারভীন শিশির ,ভাইস চেয়ারম্যান জনতার দল কেন্দ্রীয় কমিটি। আরও বক্তব্য রাখেন উপজেলার ৭ ইউনিয়ন ও একটি পৌরসভার সকল ওয়ার্ড ,ইউনিয়ন ও উপজেলা এবং জেলার নেতৃবৃন্দ। 
 
প্রধান অতিথি বক্তব্যের জননেতা আজম খান বলেন, “নির্বাচন হোক বা না হোক সেটা আমাদের বিষয় না যেহেতু আমরা জনতার দল নতুন ভাবে দল গঠন করতেছি প্রতিটি ওয়ার্ড, পারা, মহল্লা, ইউনিয়নসহ থানা কমিটি আরও কার্যকরী করতে হবে। সকল ধরনের কমিটি তথা যুব জনতার ,দল জনতার ‌ নারী জনতার দল, শ্রমিক জনতার দলসহ পাঁচটি অঙ্গ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করে তারপরে আমরা নির্বাচনে ভালো ফলাফল করতে পারবো।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত