হত্যা মামলায় বাদীর পরিবারকে আসামি পক্ষের হুমকি

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১২:০৩ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকসুদুল হাসান জনি হত্যা মামলায় বাদী ও তার পরিবারকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে আসামি পক্ষের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করে নিহতের বাবা শুক্কর আলী ও স্ত্রী ইভা আক্তার এ অভিযোগ করেন। এ সময় মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তারা।

মামলার বাদী ও নিহতের বাবা শুক্কুর আলী বলেন, ‘আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মামলার এজাহারে থাকা ৩ আসামি গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনাকারী মহাসিন ভূঁইয়াসহ চারজন গ্রেপ্তার হয়নি। তারা পলাতক থেকে তাদের লোকজনের মাধ্যমে মীমাংসা করে মামলা তুলে দেওয়ার জন্য আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি দিচ্ছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।’

উল্লেখ্য, নিখোঁজের তিনদিন পর গত মাসের ১৮ জুলাই নিমাইকাশারী এলাকা থেকে জনির লাশ উদ্ধার করে পুলিশ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত